গুলশান-১ এর সিনেমা হলের প্লটে অবশেষে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন পেয়েই গেলো বেসরকারি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান শান্তা হোল্ডিংস। আর এতে একের পর এক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনেকটা ‘গায়ের জোরে’ প্লটগুলো শান্তার হাতে তুলে দিয়েছে রাজউক।
অভিজাত এলাকা গুলশানের একটি বড় ‘প্লট উপযোগী’ সরকারি জমিকে ‘খণ্ড জমি’ দেখিয়ে বেসরকারি হোটেল লেকশোর কর্তৃপক্ষকে বাজারদরের চেয়ে অনেক কম মূল্যে বরাদ্দ দেওয়ার তোড়জোড় চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।